পণ্যের বিস্তারিত তথ্য
উপাদানসমূহ
(বোরিক এসিড ১৭% বিদ্যমান।)
সেফ বোরণ এর অভাবজনিত লক্ষন
কাজের অগ্রকোষ বা কচি কান্ডের বৃদ্ধি ব্যহত হয়।
পাতা খর্বকায় ও কোঁকড়ানো হয় এবং পাতা গাছ নেতিয়ে পড়ে মারা যায়। যেমন: আলু, বেগুন।
কান্ড ও পাতার বোঁটা ফেটে যায়।
শিকড় বৃদ্ধি ব্যহত হয়।
পরাগায়ণ, ফুল ও ফলের বৃদ্ধি ব্যহত হয়।
সেফ বোরণ এর অভাবে সালোক-সংশ্লেষণ প্রক্রিয়া ব্যহত হয়।
আলু ও বিভিন্ন ফলের উপর বিবর্ণ দাগ পড়ে।
উদ্ভিদের বন্ধ্যাত্ব দেখা যায়।
বীজের সংখ্যা খুব কমে যায়।
ফুলকপির কান্ডে ফাঁপা ও ভেতরে বাদামী বর্ণের দাগ সৃষ্টি হয়।
কোন কোন ফসল ছোট ও বিকৃত হয়। যেমন: পেঁপে, শশা, বেগুন।
সেফ বোরণ ব্যবহারের সুবিধাবলী
সেফ বোরণ সার গাছের ফলন বৃদ্ধি ও ফল পরিপুষ্ট করে। সেফ বোরণ নাইট্রোজেন আত্মীকরণে সাহায্য করে।
গাছের কোষের দেয়াল শক্ত করে। গাছের দেহে পটাশিয়াম ক্যালসিয়ামের নিয়ন্ত্রণ করে। ইহা গাছের মধ্যে শ্বেত সার চলাচলে সাহায্য করে। গাছ দ্রুত বৃদ্ধি করে। গাছের কোষের ভিতর পানি চলাচলের সহায়তা করে।
সকল দানা জাতীয় শস্য যেমন, ধান, গম, ভুট্টা, ডাল ইত্যাদি ফসলের দানা পুষ্ট করে। ফলে চিটা না পড়ায় ৮-১০ মণ ফসল প্রতি একরে বৃদ্ধি পায়।
সেফ বোরণ ব্যবহারের ফলে ফসলের পাতা দৃঢ় ও ওজন বৃদ্ধির সাথে সাথে রং হতে সাহায্য করে।
তুলা, পেঁপে, টমেটো, লেবু, গাঁজর এর বৃদ্ধি ঘটায়, ফুলকপি, পাতাকপি, কলা, মরিচ, পেয়ারা, আলু, শালগম বড় ও স্বাভাবিক রং প্রদানে সহায়তা করে। সূর্যমূখী, ফুল, রাই, সরিষাসহ সকল প্রকার তৈল জাতীয় ফলের গঠন ও দানা বৃদ্ধি করে।
প্রয়োগমাত্রা
প্রয়োগ পদ্ধতি
জমি তৈরীর শেষ চাষে বা চারা লাগানোর সময় অন্যান্য রাসায়নিক সারের সাথে প্রয়োগ করতে হবে।
গুদামজাতকরণ
শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে রাখুন।
সাবধানতা
শিশু ও গৃহপালিত পশু-পাখির নাগালের বাইরে রাখুন। খাদ্য সামগ্রী থেকে দূরে রাখুন।
ফল/ফসলের নাম | পরিমাণ(প্রতি ৩৩ শতাংশ)
মুগ, মশুর, ছোলা | ৫০০ গ্রাম
সরিষা, কলা, তরমুজ, পেঁপে, লেবু, আনারস, পেয়ারা, আম | ৮০০ গ্রাম
সীম, বরবটি, মটরশুটি, বাদাম, গম, ভুট্টা, আলু, ধান, পান | ৯০০ গ্রাম
ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, তুলা, লাউ, কুমড়া, কাকরোল, শশা, গাজর | ১ কেজি
সূর্যমুখী, সোয়াবিন | ১.৫ কেজি
.png)