পণ্যের বিস্তারিত তথ্য
উপাদানসমূহ
(প্রেটিলাক্লোর ৫০%)
নিস্তেজ ২৪ এসএল এমন একটি আগাছানাশক যা বিস্তৃত পরিসরে বাগড়াকোট ও কোগন ঘাস জাতীয় আগাছা দমন করে। প্রতি লিটারে ২৪০ গ্রাম গ্লুকোসিনেট এ্যামোনিয়াম সক্রিয় উপাদান আছে। নুরুজ চা বাগানের আগাছা নিয়ন্ত্রনের জন্য জিন প্রযুক্তির মাধ্যমে উন্নত করা।
সাবধানতা
গন্ধ নেওয়া, গায়ে লাগানো, গিলে খাওয়া, ব্যবহারের সময় পানাহার ও ধূমপান সম্পূর্ন নিষেধ। খালি গায়ে বা বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। স্প্রে করার সময় শরীর ও মুখমন্ডল ঢেকে নিন। খাদ্যবস্তু ও পশুখাদ্য হতে দূরে রাখুন। ব্যবহারের পর খালি প্যাকেট মাটিতে পুঁতে ফেলুন। স্প্রে করার পর শরীর এবং কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
নিস্তেজ ২৪ এসএল স্প্রে করার পর ১৪-২১ দিন পর্যন্ত ক্ষেতে গৃহপালিত পশুপাখি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না। নিজে এবং গৃহপালিত পশুপাখিকে খাওয়ানো যাবে না।
বিষক্রিয়ার লক্ষণ
বমিভাব, চোখের মণি ছোট হওয়া, দাস্ত, তলপেট ব্যাথা, পেট মোচড়ানো, শ্বাসকষ্ট ইত্যাদি।
প্রাথমিক চিকিৎসা
গিলে খেলে বমি করান। অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না। গায়ে লাগলে প্রচুর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। আক্রান্ত রোগীকে খোলা বাতাসে রাখুন ও সত্বর ডাক্তারের পরামর্শ নিন।
অনুমোদিত মাত্রা
২.৫ লিটার পানিতে ৫ মিলি নিস্তেজ জমিতে ভালভাবে প্রয়োগ করুন।
প্রতিষেধক
এট্রোপিন সালফেট। ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
