পণ্যের বিস্তারিত তথ্য
উপাদানসমূহ
(প্রতি লিটারে ১৮ গ্রাম এবামেকটিন আছে। মাকড় একটি স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষমতা সম্পন্ন স্পর্শক ও পাকস্থলী গুণসম্পন্ন শক্তিশালী মাকড়নাশক। ইহা বেগুনের লাল মাকড় দমনে মাকড় অনুমোদিত।)
সাবধানতা
গন্ধ নেওয়া, গায়ে লাগানো, গিলে খাওয়া, ব্যবহারের সময় পানাহার ও ধূমপান সম্পূর্ন নিষেধ। খালি গায়ে বা বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। স্প্রে করার সময় শরীর ও মুখমন্ডল ঢেকে নিন। খাদ্যবস্তু ও পশুখাদ্য হতে দূরে রাখুন। ব্যবহারের পর খালি প্যাকেট মাটিতে পুঁতে ফেলুন। স্প্রে করার পর শরীর এবং কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন। মাকড় ১.৮ ইসি স্প্রে করার পর ৭-১৪ দিন পর্যন্ত ক্ষেতে গৃহপালিত পশুপাখি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না। নিজে এবং গৃহপালিত পশুপাখিকে খাওয়ানো যাবে না।
বিষক্রিয়ার লক্ষণ
বমিভাব, চোখের মণি ছোট হওয়া, দাস্ত, তলপেট ব্যাথা, পেট মোচড়ানো, শ্বাসকষ্ট ইত্যাদি।
প্রাথমিক চিকিৎসা
গিলে খেলে বমি করান। অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না। গায়ে লাগলে প্রচুর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। আক্রান্ত রোগীকে খোলা বাতাসে রাখুন ও সত্বর ডাক্তারের পরামর্শ নিন।
প্রতিষেধক
এট্রোপিন সালফেট। ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
অনুমোদিত মাত্রা
৫ শতাংশ জমির জন্য প্রতি একরে ২০০ মিলি, প্রতি হেক্টরে ৫০০ মিলি।
দ্রষ্টব্য
বালাই এর উপস্থিতি দেখা মাত্রই ৭ দিন পর পর মাকড় স্প্রে করুন।
