পণ্যের বিস্তারিত তথ্য
উপাদানসমূহ
(ট্রাইকোডার্মা এবং ভার্মিকম্পোস্ট)
উপকারিতা
প্রধানত ফসলের দৈহিক বৃদ্ধি, গুণগতমান ও অধিক ফলন নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। দূর্বল গাছকে সবল করার মাধ্যমে ফুল ধরতে সহায়তা করা JEBA-PGR-এর মূখ্য কাজ। গৌন খাদ্যোপাদান অভাবজনিত বিভিন্ন লুকায়িত সমস্যা যা গাছকে দূর্বল করে রাখে JEBA-PGR সে সকল সমস্যা দূর করে গাছকে সবুজ ও সতেজ করে।
প্রয়োগ ক্ষেত্র
সব্জি ফসল- যেমন টমেটো, মরিচ, বেগুন, ঢেঁড়শ, বরবটি, সীম প্রভৃতির ফুল ঝরা রোধ করা এবং ফলের আকার-আকৃতি দ্রুত বৃদ্ধি করার জন্য ব্যবহার করা যায়। দানা জাতীয় ফসল যেমনঃ- ধান, গম, ভূট্টা প্রভৃতির দানা শূণ্যতা/Empty Grain দূর করার জন্য এবং দানার ওজন/Weight বৃদ্ধির জন্য ব্যবহার করা যায়। কন্দাল ফসল, যেমনঃ- আলু, কচু ইত্যাদির ওজন/Weight বৃদ্ধির জন্য ব্যবহার করা যায়।
প্রয়োগ সময়ঃ গাছের বৃদ্ধি পর্যায়ে প্রতি ৭ (সাত) দিন অন্তর-অন্তর ফসল কর্তন পূর্ব পর্যন্ত ব্যবহার করা যায়। যে কোন কীটনাশক এবং ছত্রাকনাশকের সহিত একত্রে স্প্রে করা যায়, তবে কোনভাবেই আগাছানাশকের সহিত একত্রে স্প্রে করা যাবে না। অধিক কার্যকারিতার জন্য স্প্রে করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন স্প্রে কনা/Spray droplet সূক্ষ্ম কুয়াশার মতো হয় এবং Spray - droplet পাতা চুইয়ে মাটিতে যেন না পড়ে।
প্রয়োগক্ষেত্র ও মাত্রা
(১ক্যাপ= ২৫মিলি)
ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
ফসল | মাত্রা/লিটার পানি
ধান, গম, ভুট্টা | ১ মিঃলিঃ
আলু, আদা, হলুদ, কচু | ১.৫ মিঃলিঃ
বেগুন, মরিচ, সীম, টমেটো, শশা, করলা | ১ মিঃলিঃ
আম, লিচু | ১ মিঃলিঃ
