পণ্যের বিস্তারিত তথ্য
উপাদানসমূহ
(এজোক্সিস্ট্রোবিন ২০% ডব্লিউ/ডব্লিউ + সিপ্রোকোনাজল ৮% ডব্লিউ/ডব্লিউ)
প্রতি লিটার আইজল ২৮ এসসি তে এজোক্সিস্ট্রোবিন ২০০ গ্রাম এবং সিপ্রোকোনাজল ৮০ গ্রাম বিদ্যমান আছে।আইজল ২৮ এসসি একটি চতুর্মুখী ক্রিয়াসম্পন্ন উন্নতমানের আধুনিক ছত্রাকনাশক। যা প্রবাহমান, প্রতিরোধক, প্রতিষেধক এবং ট্রান্সল্যামিনার গুণসম্পন্ন একটি ছত্রাকনাশক।
সাবধানতা
গন্ধ নেওয়া, গায়ে লাগানো, গিলে খাওয়া,ব্যবহারের সময় পানাহার ও ধূমপান সম্পূর্ন নিষেধ। খালি গায়ে বা বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। স্প্রে করার সময় শরীর ও মুখমন্ডল ঢেকে নিন। খাদ্যবস্তু ও পশুখাদ্য হতে দূরে রাখুন। ব্যবহারের পর খালি প্যাকেট মাটিতে পুঁতে ফেলুন। স্প্রে করার পর শরীর এবং কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
আইজল ২৮ এসসি স্প্রে করার পর ১৪ দিন পর্যন্ত ক্ষেতে গৃহপালিত পশুপাখি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না। নিজে এবং গৃহপালিত পশুপাখিকে খাওয়ানো যাবে না।
বিষক্রিয়ার লক্ষণ
বমিভাব, চোখের মণি ছোট হওয়া, দাস্ত, তলপেট ব্যাথা, পেট মোচড়ানো, শ্বাসকষ্ট ইত্যাদি।
প্রাথমিক চিকিৎসা
: গিলে খেলে বমি করান। অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না। গায়ে লাগলে প্রচুর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। আক্রান্ত রোগীকে খোলা বাতাসে রাখুন ও সত্বর ডাক্তারের পরামর্শ নিন।
প্রতিষেধক
সুনির্দিষ্ট প্রতিষেধক নেই। ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
অনুমোদিত মাত্রা
প্রতি লিটার পানিতে ০.২০ গ্রাম
বিঃদ্রঃ বালাই এর উপস্থিতি দেখা মাত্রই ৭ দিন পর পর আইজল স্প্রে করুন।
