Home/Products/Hillary
Hillary
Insecticide

হিলারী

Hillary

প্রতি কেজি হিলারী ৮০ ডব্লিউডিজি-তে ৪০০ গ্রাম ডিনোটফুরান ও ৪০০ গ্রাম ফিপ্রোনিল আছে।হিলারী ৮০ ৬ উডি স্পর্শক, পাকস্থলীয় ও প্রবাহমান ক্রির সম্পন্ন এবং বহুমুখী ও দীর্ঘস্থায়ী ক্ষমতা সম্পন্ন নব প্রজন্মের আধুনিক কীটনাশক।

Active ingredientডিনোটফুরান ৪০% ডব্লিউ/ডব্লিউ+ ফিপ্রোনিল ৪০% ডব্লিউ ডব্লিউ
Formulation80 WDG
CategoryInsecticide
Recommended dose১ লিটার পানিতে ১ গ্রাম

পণ্যের বিস্তারিত তথ্য

উপাদানসমূহ

(ডিনোটফুরান ৪০% ডব্লিউ/ডব্লিউ+ ফিপ্রোনিল ৪০% ডব্লিউ ডব্লিউ)

প্রতি কেজি হিলারী ৮০ ডব্লিউডিজি-তে ৪০০ গ্রাম ডিনোটফুরান ও ৪০০ গ্রাম ফিপ্রোনিল আছে।হিলারী ৮০ ৬ উডি স্পর্শক, পাকস্থলীয় ও প্রবাহমান ক্রির সম্পন্ন এবং বহুমুখী ও দীর্ঘস্থায়ী ক্ষমতা সম্পন্ন নব প্রজন্মের আধুনিক কীটনাশক।

সাবধানতা

গন্ধ নেওয়া, গায়ে লাগানো, গিলে খাওয়া, ব্যবহারের সময় পানাহার ও ধূমপান সম্পূর্ন নিষেধ। খালি গায়ে বা বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। স্প্রে করার সময় শরীর ও মুখমন্ডল ঢেকে নিন। খাদ্যবস্তু ও পশুখাদ্য হতে দূরে রাখুন। ব্যবহারের পর খালি প্যাকেট মাটিতে পুঁতে ফেলুন। স্প্রে করার পর শরীর এবং কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলু্ন।

হিলারী ৮০ ডব্লিউডিজি স্প্রে করার পর ২১ দিন পর্যন্ত ক্ষেতে গৃহপালিত পশুপাখি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না। নিজে এবং গৃহপালিত পশুপাখিকে খাওয়ানো যাবে না।

বিষক্রিয়ার লক্ষণ

মাথা ধরা, বমি বমি ভাব, বমন, পেট ব্যাথা, চোখ দিয়ে পানি পড়া, চোখের মণি ছোট হয়ে যাওয়া, মাংসপেশী সংকোচন।

প্রাথমিক চিকিৎসা

গিলে থাকলে বমি করান। অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না। শরীরে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। সত্বর প্যাকেট সহ রোগীকে ডাক্তারের কাছে নিন।

প্রতিষেধক

নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।

অনুমোদিত মাত্রা

১ লিটার পানিতে ১ গ্রাম