পণ্যের বিস্তারিত তথ্য
উপাদানসমূহ
(প্যাকলোবিউট্রাজল ২৫% এস সি)
প্রতি লিটার ধোনিতে ২৫০ গ্রাম প্যাকলোবিউট্রাজল বিদ্যমান। ইহা একটি শক্তিশালী, কার্যকরী ও সিস্টেমিক উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক।
ব্যবহার বিধি
যে সকল আম গাছে এক বছর ফল হয় কিন্তু পরের বছর হয়না শুধুমাত্র সে সকল আম গাছে ধোনি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে যে বছর আম হবে, সে বছর আম সংগ্রহের পর, ভালোভাবে ডালপালা ছাঁটাই করে, আম সংগ্রহের ৭০-৭৫ দিন পরে ধোনি প্রয়োগ করতে হবে।গাছের গোড়া হতে ৪ ফুট দূরে গাছের চারপাশে ৩-৪ ইঞ্চি গভীর গোলাকার নালা তৈরি করে মাত্রা অনুযায়ী ধোনি পানিতে মিশিয়ে নালাতে সমভাবে প্রয়োগ করতে হবে।
বাগান ব্যবস্থাপনাঃ ধোনি ব্যবহার করে ভালো ফল পেতে হলে,সঠিকভাবে বাগান ব্যবস্থাপনা করতে হবে। যে বাগানে ধোনি ব্যবহার করা হবে, সেখানে অবশ্যই দূর্বল ও রোগাক্রান্ত ডালপালা ছেটে ফেলতে হবে, পরিমাণ মত সেচ দিতে হবে, পানি ঘাটতি অবস্থায় কখনো ধোনি প্রয়োগ করা যাবেনা।
উপকারিতা
আম গাছের এই পর্যায়ক্রমিক ফল ধারণ বৈশিষ্ট্য পরিবর্তন করে দিলে, ঐ গাছে প্রতি বছর আম ধরবে, এতে কৃষক ভাইয়েরা যেমন লাভবান হবে তেমনি দেশের আম উৎপাদনও বেড়ে যাবে। ধোনি আম গাছের পর্যায়ক্রমিক ফল ধারণ বৈশিষ্ট্য পরিবর্তন করে, প্রতি বছর ফল দিতে সহায়তা করে। এটি উদ্ভিদের প্রজনন বৃদ্ধি তরান্বিত করে ফলে গাছে প্রতি বছর আম ধরে।
সাবধানতা
১২ বছরের কম অথবা ৫০ বছরের বেশি বয়স গাছে কিংবা রোগাক্রান্ত ও দূর্বল গাছে ধোনি ব্যবহার করা যাবেনা। ধোনিতে ফসল, মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর কোন বিষাক্ত পদার্থ নেই।ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন।ধোনি অন্য কোন রাসায়নিকের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবেনা। ফল পাকানোর জন্য ধোনি ব্যবহারযোগ্য নহে।
সতর্কতা
নিয়ম অনুসরণ করে ব্যবহার করতে হবে।অধিক কার্যকারিতার জন্য গাছের বাড়ন্ত ড়ন্ত ধাপের শেষ পর্যায়ে গোড়ার চারপাশে ভিজানো মাটিতে অথবা সেচের পানির সাথে ব্যবহার করতে হবে।
ওয়ারেন্টিঃ ফসলে ধোনি ব্যবহার বিধি যেহেতু আমাদের নিয়ন্ত্রণে নাই সেহেতু শুধুমাত্র এফ জেড এগ্রো সাইন্স পণ্যের গুণগতমানের নিশ্চয়তা প্রদান করবে এবং ব্যবহার ক্ষেত্রে যে-কোন অসতর্কতা কারনে ফসলের ক্ষতিপূরণের দায়ভার কোম্পানির উপর বর্তায় না।
ব্যবহারের সময়ঃ আম পাড়ার পর জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে অথবা ফুল আসার ৯০-১২০ দিনের পূর্বে।
উদ্দেশ্যঃ গাছের অনাকাঙ্খিত বৃদ্ধি কমিয়ে ফলন নিশ্চিত করা।
