পণ্যের বিস্তারিত তথ্য
উপাদানসমূহ
(সলুবোর বোরণ ২০% বিদ্যমান)
সাবধানতা
বুশরা প্লাস গুণগত মানসম্পন্ন এফ জেড এর প্রোডাক্ট।
বুশরা প্লাস কচি পাতার বিবর্ণতা ও আকার বিকৃতি রোধ করে ও গাছকে সমানভাবে বেড়ে উঠতে সহায়তা করে।
বুশরা প্লাস ব্যবহারে ফুল-ফল ঝরা বন্ধ করে, অধিক ফুল-ফল ধারণে সহায়তা করে, সমভাবে ফল বেড়ে উঠতে ও পরিপক্ক হ'তে সহায়তা করে।
বুশরা প্লাস ধান ঝরা বন্ধ ও ধানের শীষে চিটা বিহীন পরিপুষ্ট দানা গঠনে সহায়তা করে।
বুশরা প্লাস আলুর দাদ রোগ (গায়ে অমসৃন দাগ) প্রতিরোধ করে গুণগত ফলন নিশ্চিত করে।
বুশরা প্লাস তেল জাতীয় ফসলে দানা পুষ্ট ও তেলের পরিমাণ বৃদ্ধি করে।
বুশরা প্লাস মানেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
বুশরা প্লাস এর মাত্রা ও ব্যবহার
মাত্রা (পাতায় স্প্রে)
প্রতি লিটার পানিতে: ১-১.৫ গ্রাম
প্রতি শতকে: ২-৩ গ্রাম
প্রতি বিঘায় (৩৩ শতকে) ৭০-১০০ গ্রাম
প্রতি একরে: ২০০-৩০০ গ্রাম
প্রয়োগমাত্রা
প্রতি শতকে: ৫-৭ গ্রাম
প্রতি বিঘায় (৩৩ শতকে): ১৫০-২৫০ গ্রাম
প্রতি একরে: ৫০০-৭০০ গ্রাম
প্রয়োগ পদ্ধতি
অতিরিক্ত অভাবজনিত লক্ষণ দেখা দিলে বা দ্রুত কার্যকারিতা পেতে বুশরা প্লাস নির্ধারিত মাত্রায় ভালভাবে স্প্রে করতে হবে। এ ক্ষেত্রে বুশরা প্লাস ব্যবহারের উৎকৃষ্ট সময় হ'ল ফসলে ফুল ও ফল আসার সময় হ'তে পরবর্তী ১০-১৫ দিন পর্যন্ত। এ সময়ে ১০-১২ দিন পর পর অন্ততপক্ষে ১-২ বার স্প্রে করা যায়। বুশরা প্লাস মাটিতে প্রয়োগের ক্ষেত্রে উপরোক্ত মাত্রায় জমিতে শেষ চাষের সময় বা চারা রোপনের পূর্বে বালি বা অন্য সারের সাথে মিশিয়ে ছিটিয়ে প্রয়োগ করতে হবে।
বুশরা প্লাস ব্যবহার উপযোগী ফসল:
সব ধরণের ফসল যেমন-
ধান, গম, ভুট্টা, আখ, পাট, তুলা, চা।
আলু, টমেটো, বেগুন, ঢেঁড়স, ফুলকপি, বাঁধা কপি, মূলা, গাজর, শিম, বরবটি, শশা, ক্ষিরা, পটল, করলা, কাকরোল, সব ধরণের কুমড়া জাতীয় সব্জি ও অন্যান্য শাক-সবজি।
পিঁয়াজ, রসুন, মরিচ, আদা, হলুদ, ধনিয়া, পান।
সরিষা, সূর্যমূখী, তিল, তিসি, বাদাম ও অন্যান্য তেল জাতীয় শস্য।
ছোলা, মটর, মসুর ও অন্যান্য ডাল জাতীয় শস্য।
কলা, আম, লিচু, লেবু, আনারস, তরমুজ, পেঁপে, পেয়ারা ও অন্যান্য সাধরণের ফল।
গোলাপ গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাসসহ সব ধরণের ফুল ও শোভাবর্ধনকারী গাছ।
গুদামজাতকরন
শুল্ক ও ছায়াযুক্ত স্থানে রাখুন।
সাবধানতা
শিশু ও গৃহপালিত পশু-পাখির নাগালের বাইরে রাখুন। খাদ্য সামগ্রী থেকে দূরে রাখুন।
