পণ্যের বিস্তারিত তথ্য
উপাদানসমূহ
(এমামেকটিন বেনজয়েট ৫% ডব্লিউ/ডব্লিউ)
প্রতি কেজি এডজয়েট ৫ ডব্লিউডিজি-তে ৫০ গ্রাম এমামেকটিন বেনজয়েট আছে। এডজয়েট ৫ ডব্লিউডিজি স্পর্শক ও পাকস্থলীগুণের পাশাপাশি স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষমতা সম্পন্ন পানিতে দ্রবণীয় দানাদার কীটনাশক।
সাবধানতা
গন্ধ নেওয়া, গায়ে লাগানো, গিলে খাওয়া, ব্যবহারের সময় পানাহার ও ধূমপান সম্পূর্ন নিষেধ। খালি গায়ে বা বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। স্প্রে করার সময় শরীর ও মুখমন্ডল ঢেকে নিন।খাদ্যবস্তু ও পশুখাদ্য হতে দূরে রাখুন।ব্যবহারের পর খালি প্যাকেট মাটিতেপুঁতে ফেলুন। স্প্রে করার পর শরীর এবং কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
এডজয়েট ৫ ডব্লিউডিজি স্প্রে করার পর ১৪ দিন পর্যন্ত ক্ষেতে গৃহপালিত পশু-পাখি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না। নিজে এবং গৃহপালিত পশু-পাখিকে খাওয়ানো যাবে না।
বিষক্রিয়ার লক্ষণ
মাথা ধরা, বমি বমি ভাব, বমন, পেট ব্যাথা, চোখ দিয়ে পানি পড়া, চোখের মণি ছোট হয়ে যাওয়া, মাংসপেশী সংকোচন।
প্রাথমিক চিকিৎসা
গিলে থাকলে বমি করান। অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না। শরীরে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। সত্বর প্যাকেট সহ রোগীকে ডাক্তারের কাছে নিন।
প্রতিষেধক
নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।
অনুমোদিত মাত্রা
প্রতি লিটার পানিতে ১ গ্রাম।
