Admit
Insecticide

এডমিট

Admit

এডমিট ২০ এসএল এর প্রতি লিটারে ২০০ গ্রাম ইমিডাক্লোপ্রিড আছে। এডমিট ২০ এসএল একটি ক্লোরোনিকোটিনাইল জাতীয় প্রবাহমান কীটনাশক যা গাছের রস শোষনকারী পোকা দমনে অত্যন্ত কার্যকরী।

Active ingredientইমিডাক্লোপ্রিড ২০% ডব্লিউ/ডব্লিউ
Formulation20 SL
CategoryInsecticide
Recommended dose১ লিটার পানিতে ০.২৫ মিলি

পণ্যের বিস্তারিত তথ্য

উপাদানসমূহ

ইমিডাক্লোপ্রিড ২০% ডব্লিউ/ডব্লিউ

এডমিট ২০ এসএল এর প্রতি লিটারে ২০০ গ্রাম ইমিডাক্লোপ্রিড আছে। এডমিট ২০ এসএল একটি ক্লোরোনিকোটিনাইল জাতীয় প্রবাহমান কীটনাশক যা গাছের রস শোষনকারী পোকা দমনে অত্যন্ত কার্যকরী।

সাবধানতা

গন্ধ নেওয়া, গায়ে লাগানো, গিলে খাওয়া, ব্যবহারের সময় পানাহার ও ধূমপান সম্পূর্ন নিষেধ। খালি গায়ে বা বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। স্প্রে করার সময় শরীর ও মুখমন্ডল ঢেকে নিন। খাদ্যবস্তু ও পশুখাদ্য হতে দূরে রাখুন। ব্যবহারের পর খালি প্যাকেট মাটিতে পুঁতে ফেলুন। স্প্রে করার পর শরীর এবং কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

এডমিট ২০ এসএল স্প্রে করার পর ১৪ দিন পর্যন্ত ক্ষেতে গৃহপালিত পশুপাখি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না। নিজে এবং গৃহপালিত পশুপাখিকে খাওয়ানো যাবে না

বিষক্রিয়ার লক্ষণ

বমিভাব, চোখের মণি ছোট হওয়া, দান্ত, তলপেট ব্যাথা, পেট মোচড়ানো, শ্বাসকষ্ট ইত্যাদি।

প্রাথমিক চিকিৎসা

গিলে খেলে বমি করান। অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না। গায়ে লাগলে প্রচুর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। আক্রান্ত রোগীকে খোলা বাতাসে রাখুন ও সত্বর ডাক্তারের পরামর্শ নিন।

প্রতিষেধক

সুনির্দিষ্ট প্রতিষেধক নেই। লক্ষণ অনুয়ায়ী চিকিৎসা করুন।

অনুমোদিত মাত্রা

১ লিটার পানিতে ০.২৫ মিলি

বিঃদ্রঃ বালাই এর উপস্থিতি দেখা মাত্রই ৭ দিন পর পর এডমিট স্প্রে করুন।