পণ্যের বিস্তারিত তথ্য
উপাদানসমূহ
(হেক্সাকোনাজল ৩% + ট্রাইসাইক্লাজল ২২% এসসি)
আদিজল প্লাস ২৫এসসি একটি প্রবাহমান, প্রতিরোধক ও প্রতিষেধক গুনসম্পন্ন ছত্রাকনাশক যার লিটারে রয়েছে ৩০ গ্রাম হেক্সাকোনাজল ও ২২০ গ্রাম ট্রাইসাইক্লাজল।
সাবধানতা
গন্ধ নেওয়া, গলাধঃকরণ, গায়ে লাগানো, ছিটানোর সময় পানাহার বা ধুমপান নিষিদ্ধ। বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না। স্প্রের পর শরীর ও কাপড় ভালভাবে ধুয়ে ফেলুন। ব্যবহৃত বোতল ভেঙ্গে মাটিতে পুঁতে ফেলুন।
ইহা প্রয়োগের ৭ দিনের মধ্যে ফসল বিক্রি অথবা খাবারের জন্য তুলবেন না এবং প্রয়োগের ১-২ সপ্তাহ পর্যন্ত গবাদি পশু হাঁস মুরগী চাষের জমিতে প্রবেশ করা থেকে বিরত রাখুন।
বিষক্রিয়ার লক্ষণ
মাথা ধরা, বমি বমি ভাব, তলপেটে ব্যাথা চোখের মনি ছোট হওয়া ইত্যাদি।
প্রাথমিক চিকিৎসা
বিষাক্ততার লক্ষণ দেখা দিলে কীটনাশক নিয়ে কাজ করা বন্ধ করুন। গায়ে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখে লাগলে চোখ খোলা রেখে পর্যাপ্ত পরিমান পরিষ্কার পানি দিয়ে ঝাপটা দিন। গিলে খেলে বমি করান, অচেতন রোগীকে বমি করাবেন না। সত্বর ডাক্তারের পরামর্শ নিন।প্রতিষেধকঃ সুনির্দিষ্ট প্রতিষেধক নেই। ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
প্রতিষেধক
নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।
অনুমোদিত মাত্রা
প্রতি লিটার পানিতে ১ মিলি।
বিঃদ্রঃ বালাই এর উপস্থিতি দেখা মাত্রই ৭ দিন পর পর আদিজল প্লাস স্প্রে করুন।
