Home/Products/Adglysat
Adglysat
Herbicide

এডগ্লাইসেট

Adglysat

এডগ্রাইসেট ৪১ এসএল এর প্রতি লিটারে ৪১০ গ্রাম গ্লাইফোসেট আছে। নন-সিলেকটিভ ও সিস্টেমিক, পোষ্ট ইমারজেন্স অত্যন্ত কার্যকর আগাছানাশক যা এক বর্ষজীবি ও বহু বর্ষজীবি ঘাস ও চওড়া পাতা জাতীয় আগাছা সফলভাবে দমন করে।

Active ingredientগ্লাইফোসেট ৪১% ডব্লিউ/ডব্লিউ
Formulation41 SL
CategoryHerbicide
Recommended doseপ্রতি লিটার পানিতে ০.৭৪ মিলি।

পণ্যের বিস্তারিত তথ্য

উপাদানসমূহ

(গ্লাইফোসেট ৪১% ডব্লিউ/ডব্লিউ)

এডগ্রাইসেট ৪১ এসএল এর প্রতি লিটারে ৪১০ গ্রাম গ্লাইফোসেট আছে। নন-সিলেকটিভ ও সিস্টেমিক, পোষ্ট ইমারজেন্স অত্যন্ত কার্যকর আগাছানাশক যা এক বর্ষজীবি ও বহু বর্ষজীবি ঘাস ও চওড়া পাতা জাতীয় আগাছা সফলভাবে দমন করে।

সাবধানতা

গন্ধ নেওয়া, গায়ে লাগানো, গিলে খাওয়া, ব্যবহারের সময় পানাহার ও ধূমপান সম্পূর্ন নিষেধ। খালি গায়ে বা বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। স্প্রে করার সময় শরীর ও মুখমন্ডল ঢেকে নিন। খাদ্যবস্তু ও পশুখাদ্য হতে দূরে রাখুন। ব্যবহারের পর খালি প্যাকেট মাটিতে পুঁতে ফেলুন। স্প্রে করার পর শরীর এবং কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

এডগ্রাইসেট ৪১ এসএল স্প্রে করার পর ১৪-২১ দিন পর্যন্ত ক্ষেতে গৃহপালিত পশুপাখি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল ভুলবেন না। নিজে এবং গৃহপালিত পশুপাখিকে খাওয়ানো যাবে না।

বিষক্রিয়ার লক্ষণ

বমিভাব, চোখের মণি ছোট হওয়া, দাস্ত, তলপেট ব্যাথা, পেট মোচড়ানো, শ্বাসকষ্ট ইত্যাদি।

প্রাথমিক চিকিৎসা

গিলে খেলে বমি করান। অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না। গায়ে লাগলে প্রচুর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। আক্রান্ত রোগীকে খোলা বাতাসে রাখুন ও সত্বর ডাক্তারের পরামর্শ নিন।

প্রতিষেধক

এট্রোপিন সালফেট। ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

অনুমোদিত মাত্রা

প্রতি লিটার পানিতে ০.৭৪ মিলি।

বিঃদ্রঃ এডগ্লাইসেট প্রয়োগের সময় কোন ক্রমেই যেন ফসলের পাতা ও ডগায় না পরে শুধু আগাছার উপরই প্রয়োগ করতে হবে।