Home/Products/Adfos Super
Adfos Super
Insecticide

এডফস সুপার

Adfos Super

এডফস সুপার ৫৫ ইসি একটি স্পর্শক, পালস্থলীয় এবং শ্বাসরোধক ক্রিয়াসম্পন্ন অর্গানোফসফরাস ও সিনথেটিক পাইরিথ্রয়েড কীটনাশকদ্বয়ের মিশ্রন। এডফস সুপার ৫৫ ইসি এর প্রতি লিটারে ৫০০ গ্রাম “ক্লোরপাইরিফস” এবং ৫০ গ্রাম “সাইপারমেথ্রিন” এর সক্রিও উপাদান আছে।

Active ingredientক্লোরোপাইরিফস ৫০%+সাইপারমেথ্রিন ৫%
Formulation55 EC
CategoryInsecticide
Recommended doseপ্রতি লিটার পানিতে ২মিলি।

পণ্যের বিস্তারিত তথ্য

উপাদানসমূহ

(ক্লোরোপাইরিফস ৫০%+সাইপারমেথ্রিন ৫%)

এডফস সুপার ৫৫ ইসি একটি স্পর্শক, পালস্থলীয় এবং শ্বাসরোধক ক্রিয়াসম্পন্ন অর্গানোফসফরাস ও সিনথেটিক পাইরিথ্রয়েড কীটনাশকদ্বয়ের মিশ্রন। এডফস সুপার ৫৫ ইসি এর প্রতি লিটারে ৫০০ গ্রাম “ক্লোরপাইরিফস” এবং ৫০ গ্রাম “সাইপারমেথ্রিন” এর সক্রিও উপাদান আছে।

সাবধানতা

গন্ধ নেওয়া,গলাধঃকরণ,গায়ে লাগানো,ছিটানোর সময় পানাহার বা ধূমপান নিষিদ্ধ।বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না।স্প্রের পর শরীর ও কাপড় ভালভাবে ধুয়ে ফেলুন। ব্যবহৃত বোতল ভেঙ্গে মাটিতে পুঁতে ফেলুন।

ইহা প্রয়োগের ৭ দিনের মধ্যে ফসল বিক্রি অথবা খাবারের জন্য তুলবেন নাহ এবং প্রয়োগের ১-২ সপ্তাহ পর্যন্ত গবাদি পশু মুরগী চাষের জমিতে প্রবেশ করা থেকে বিরত থাকুন।

বিষক্রিয়ার লক্ষণ

বমিভাব, চোখের মণি ছোট হওয়া, দাস্ত, তলপেট ব্যাথা, পেট মোচড়ানো, শ্বাসকষ্ঠ ইত্যাদি।

প্রাথমিক চিকিৎসা

গিলে খেলে বমি করান। অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না। গায়ে লাগলে প্রচুর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। আক্রান্ত রোগীকে খোলা বাতাসে রাখুন ও সত্বর ডাক্তারের পরামর্শ নিন।

প্রতিষেধক

এন্ট্রোপিন সালফেট। ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

অনুমোদিত মাত্রা

প্রতি লিটার পানিতে ২মিলি।

বিঃদ্রঃ বালাই এর উপস্থিতি দেখা মাত্রই ৭ দিন পর পর এডফস সুপার স্প্রে করুন।