পণ্যের বিস্তারিত তথ্য
উপাদানসমূহ
(প্রেটিলাক্লোর ৫০%)
এডফিট ৫০ ইসি এর প্রতি লিটারে ৫০০ গ্রাম প্রেটিলাক্লোর আছে।এডফিট প্রবাহমান গুণসম্পন্ন আগাছানাশক। ধানক্ষেতের আগাছা দমনে এডফিট সুনির্দিষ্টভাবে কার্যকরী।
সাবধানতা
গন্ধ নেওয়া, গলাধঃকরণ, গায়ে লাগানো, ছিটানোর সময় পানাহার বা ধূমপান নিষিদ্ধ। বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না। স্প্রের পর শরীর ও কাপড় ভালভাবে ধুয়ে ফেলুন। ব্যবহৃত বোতল ভেঙ্গে মাটিতে পুঁতে ফেলুন। ইহা প্রয়োগের ৭ দিনের মধ্যে ফসল বিক্রি অথবা খাবারের জন্য তুলবেন না এবং প্রয়োগের ১-২ সপ্তাহ পর্যন্ত গবাদি পশু হাঁস মুরগী চাষের জমিতে প্রবেশ করা থেকে বিরত রাখুন।
প্রাথমিক চিকিৎসা
বিষাক্ততার লক্ষণ দেখা দিলে কীটনাশক নিয়ে কাজ করা বন্ধ করুন। গায়ে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখে লাগলে চোখ খোলা রেখে পর্যাপ্ত পরিমান পরিষ্কার পানি দিয়ে ঝাপটা দিন। গিলে খেলে বমি করান, অচেতন রোগীকে বমি করাবেন না। সত্বর ডাক্তারের পরামর্শ নিন।
বিষক্রিয়ার লক্ষণ
মাথা ধরা, বমি বমি ভাব, তলপেটে ব্যাথা চোখের মনি ছোট হওয়া ইত্যাদি।
প্রতিষেধক
নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।
অনুমোদিত মাত্রা
১০ লিটার পানিতে ২০ মিলি এডফিট মিশিয়ে জমিতে ভালভাবে প্রয়োগ করুন।
ব্যবহার বিধি
চারা রোপণের ৩-৭ দিনের মধ্যে ১-২ ইঞ্চি দাঁড়ানো পানি থাকা অবস্থায় এডফিট প্রয়োগ করুন। পানি না শুকানো পর্যন্ত সেচ দিবেন না বা পানি বের করবেন না। পানি শুকিয়ে গেলে স্বাভাবিক সেচ দিন।
