Home/Products/Adbhazim 50 WP
Adbhazim 50 WP
Fungicide

এডকারজেব

Adbhazim 50 WP

এডকারজেব অন্তর্বাহী ছত্রাকনাশক 'কার্বেন্ডাজিম' এবং স্পর্শক্রিয় ছত্রাকনাশক 'মেনকোজেব' এর সংমিশ্রণে তৈরি। এর প্রতি কেজিতে ৬৩০ গ্রাম 'মেনকোজেব' এবং ১২০ গ্রাম 'কার্বেন্ডাজিম' সক্রিয় উপাদান আছে। প্রতিরোধক ও প্রতিষেধক দু'ভাবেই কার্যকরী বিধায় এডকারজেব প্রয়োগের পর আক্রান্ত ফসল অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে এবং নতুন রোগের আক্রমন প্রতিরোধ করে।

Active ingredientমেনকোজেব ৬৩% ডব্লিউ/ডব্লিউ + কার্বেন্ডাজিম ১২% ডব্লিউ/ডব্লিউ
Formulation75 WP
CategoryFungicide
Recommended doseপ্রতি লিটার পানিতে ০.২০ গ্রাম

পণ্যের বিস্তারিত তথ্য

উপাদানসমূহ

(মেনকোজেব ৬৩% ডব্লিউ/ডব্লিউ + কার্বেন্ডাজিম ১২% ডব্লিউ/ডব্লিউ)

এডকারজেব অন্তর্বাহী ছত্রাকনাশক 'কার্বেন্ডাজিম' এবং স্পর্শক্রিয় ছত্রাকনাশক 'মেনকোজেব' এর সংমিশ্রণে তৈরি। এর প্রতি কেজিতে ৬৩০ গ্রাম 'মেনকোজেব' এবং ১২০ গ্রাম 'কার্বেন্ডাজিম' সক্রিয় উপাদান আছে। প্রতিরোধক ও প্রতিষেধক দু'ভাবেই কার্যকরী বিধায় এডকারজেব প্রয়োগের পর আক্রান্ত ফসল অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে এবং নতুন রোগের আক্রমন প্রতিরোধ করে।

সাবধানতা

গন্ধ নেওয়া, গায়ে লাগানো,গিলে খাওয়া, ব্যবহারের সময় পানাহার ও ধূমপান সম্পূর্ন নিষেধ। খালি গায়ে বাবাতাসের বিপরীতে স্প্রে করবেন না। স্প্রে করার সময় শরীর ও মুখমন্ডল ঢেকে নিন।খাদ্যবস্তু ও পশুখাদ্য হতে দূরে রাখুন। ব্যবহারের পর খালি প্যাকেট মাটিতে পুঁতে ফেলুন। স্প্রে করার পর শরীর এবং কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

এডকারজেব ৭৫ ডব্লিউপি স্প্রে করার পর ১৪ দিন পর্যন্ত ক্ষেতে গৃহপালিত পশুপাখি প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না। নিজে এবং গৃহপালিত পশুপাখিকে খাওয়ানো যাবে না।

বিষক্রিয়ার লক্ষণ

মাথা ধরা, বমি বমি ভাব, বমন, পেট ব্যাথা, চোখ দিয়ে পানি পড়া, চোখের মণি ছোট হয়ে যাওয়া, মাংসপেশী সংকোচন।

প্রাথমিক চিকিৎসা

গিলে থাকলে বমি করান। অচেতন রোগীকে বমি করানোর চেষ্টা করবেন না। শরীরে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। সত্বর প্যাকেট সহ রোগীকে ডাক্তারের কাছে নিন

প্রতিষেধক

নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই, লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।

অনুমোদিত মাত্রা

প্রতি লিটার পানিতে ০.২০ গ্রাম